আজ ২৭ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৪ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, চন্দ্র। আপনার শুভসংখ্যা: ১, ২। শুভবার: রবি, সোম। শুভরত্ন: রুবী মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি মিশুক ও অমায়িক। রোমান্টিকতা ও নাটকীয়তার প্রতি রয়েছে আপনার দুর্নিবার আকর্ষণ। মেধা ও বুদ্ধির প্রয়োগ সম্পর্কে আপনি সচেতন। সহজেই আপনি অন্যদের দৃষ্টি আকর্ষণ ও আস্থা লাভ করতে সক্ষম। অন্যের মত উপলব্ধি করার ও নিজেকে প্রকাশ করার ক্ষমতা আছে আপনার। আপনার ইনটুইশন প্রখর। উদ্যোগী ও অধ্যবসায়ী হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী এলেক্স হ্যালে, নাট্যকার জর্জি গ্রোটস্কি, জাহেদুল হক প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়ে কাজ করুন। অন্যথায় সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রবাসীদের দেশে ফেরার সম্ভাবনা আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কাজের চাপ বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। আশানুরূপ লাভ নাও হতে পারে। রাজনীতিতে মতোবিরোধ দেখা দিতে পারে। বিরোধ থেকে নিজেকে দুরে সরিয়ে রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ সাংসারিক যে কোনো সমস্যা ধৈর্যের সাথে মোকাবিলা করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করতে পারলে ভালো করবেন। অংশীদারি ব্যবসায় মতোবিরোধ দেখা দিতে পারে। সন্তানের কোনো সাফল্যে গর্বিত হতে পারেন। প্রেমিক-প্রেমিকারা ইতিবাচক সাড়া পেতে পারেন। বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কাউকে ধার দেয়া টাকা ফেরত পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। মন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ভাই-বোনদের সাথে সু-সম্পর্ক বজায় থাকবে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কৃষিজীবীদের জন্য দিনটি শুভ নয়। হঠাত্ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। যে কোনো ব্যথা-বেদনাকে অবহেলা করা ঠিক হবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে ভালো করতে পারবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ছাত্র-ছাত্রীদেরকে অধিকতর মনোযোগী হতে হবে। আসন্ন পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। আর্থিক ব্যাপারে নতুন উদ্যোগ কিছুটা ফলপ্রসূ হতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে কোনো ধরনের অশান্তিতে ভুগতে পারেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। আজ কাউকে ধার-কর্য না দিলেই ভালো করবেন। অন্যের প্রতি সদাচরণে উপকৃত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শরীর ভালো যাবে না। দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রতিযোগিতামূলক কাজে ভালো করবেন। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সুফল লাভের সম্ভাবনা আছে। ব্যবসায়িদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। নতুন কোনো ব্যবসা শুরু করার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অন্য কারো জন্য চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। যৌথ অংশীদারি কারবারে মতোবিরোধ দেখা দিতে পারে। আবেগ অপেক্ষা বুদ্ধি দিয়ে সমস্যা মোকাবিলা করুন। শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ। লেখা বা প্রকাশনার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অকারণ ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ কাউকে ধার-কর্য দেয়া ঠিক হবে না। যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়িক মন্দা ধীরে ধীরে কেটে যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আত্মীয়- স্বজনদের সাথে দেখা-সাক্ষাতে আনন্দ ও তৃপ্তি বোধ করবেন। কোনো ধরনের প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন। সম্মান ও মর্যাদা লাভের যোগ আছে।
