জবিতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু ১৮ আগস্ট

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৩৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ আগস্ট থেকে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ১৮ থেকে ২৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সি ইউনিট (ব্যবসায় শিক্ষা), ১২ সেপ্টেম্বর এ ইউনিটের (বিজ্ঞান), ১৩ সেপ্টেম্বর ই ইউনিট (চারুকলা), ১৯ সেপ্টেম্বর বি ইউনিট (মানবিক) এবং বিভাগ পরিবর্তনের জন্য ডি ইউনিট ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।