বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরো ‘জনবান্ধব’ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। গত শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে পুলিশের অতিরিক্ত আইজি এ কে এম শহীদুল হকের লেখা ‘পুলিশ অ্যান্ড কমিউনিটি উইথ কনসেপ্ট অব কমিউনিটি পুলিশিং’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান এইচ টি ইমাম।
ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. জিয়া রহমান।
বইটির লেখক এ কে এম শহীদুল হক বলেন, ‘পুলিশই জনতা এবং জনতাই পুলিশ’। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কিভাবে জনগণকে পুলিশের সঙ্গে সম্পৃক্ত করা যায় তা এই বইতে উপস্থাপন করা হয়েছে।
