রাজধানীর মোহাম্মদপুরে ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা ও জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সের উদ্যোগে সম্প্রতি মাসিক দোয়া ও ঈদ পুনর্মিলনী মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী। মো. সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মোহাম্মদপুর থানা কমিটির সভাপতি ডা. খলিলুর রহমানের পরিচালনায় এবং মোহাম্মদপুর থানা কমিটির সেক্রেটারি শেখ জহির আহমেদের সঞ্চালনায় মাহফিলে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। জৈনপুরী পীর সাহেব বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ভেদাভেদ ভুলে মধুর মিলনে সিক্ত হয়ে অহিংস সমাজ গড়া। —প্রেস বিজ্ঞপ্তি
