ফটোসাংবাদিক রকিব খান (৬৫) গতকাল রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। তার শেষ কর্মস্থল ছিল ইংরেজি দৈনিক নিউ এজ। এর আগে তিনি দৈনিক বাংলার বাণী, আজকের কাগজ, মুক্তকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। তার বড় মেয়ে ইতালী থেকে আসার পর তাকে দাফন করা হবে। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
