ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বিএনপির মতো সরকারি দলের নেতারাও এসি রুমে বসে আন্দোলনের কথা বলেন। তবে আমরা তাদের সঙ্গে মাঠে দেখা করতে চাই। র্যাব-পুলিশ বাদ দিয়ে আসুন, মাঠে দেখা হবে। গতকাল বিকালে মহানগরের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
নগর কমিটি সম্পর্কে আব্বাস বলেন, পূর্ণাঙ্গ নগর কমিটি করার জন্য বিএনপি চেয়ারপারসন যে দুই মাস সময় নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যেই কমিটি করা হয়ে যাবে। এর আগে বেলা ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। এ সময় পুলিশ নয়াপল্টন কার্যালয়ের মুল ফটক ঘিরে রাখে। তবে বৈঠকে কোন বাধা সৃষ্টি করেনি পুলিশ।
বৈঠকে মহানগর কমিটির উপদেষ্টা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, কাজী আবুল বাশার, এমএ কাইয়ুম, সদস্য গয়েশ্বর চন্দ রায়, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
