কেপিপিএল’র লেনদেন শুরু ১৮ আগস্ট

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২০:৪৭
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) শেয়ার লেনদেন শুরু হবে আগামী ১৮ আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়। এদিকে তালিকাভুক্তির জন্য অনুমোদন পাওয়া রতনপুর স্টিল রি-রোলিং মিল লিমিটেডের (আরএসআরএম) আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে লটারি অনুষ্ঠিত হবে। আরএসআরএম’র প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাড়ে পাঁচ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে মোট ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ৩০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।