৫০ রান করার আগেই তিন উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। দলীয় ৩৫ রানে দুই ওপেনার ইমাম-উল-হক এবং ফখর জামানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। অবস্থা আরো কঠিন হয়ে পড়ে তৃতীয় উইকেট হারিস সোহাইলের পতনে। এসময় পাকিস্তানের দলীয় রান ৪৫।
এর আগে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের নটিংহামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে শেলডন কটরিলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইমাম-উল-হক। এর মাধ্যমে ১৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১১ বলে মাত্র ২ রান করেন ইমাম। এরপর ফেরেন অন্য ওপেনার ফখর জামান। ১৬ বলে ২২ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন তিনি।
ইত্তেফাক/জেডএইচ
