জাতীয় শোক দিবস উপলক্ষে জেপির দুইদিনের কর্মসূচি

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৩৫
জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে সোমবার সম্পাদকমণ্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়। যার মধ্যে রয়েছে ১৫ আগস্ট জেপির সকল কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডস্থ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় বনানীস্থ ১৫ আগস্টের শহীদদের মাজারে ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ। এছাড়া জাতীয় শোক দিবসে জেপি চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ১৬ আগস্ট বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেপি’র লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন শেখ শহীদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরীর সদস্য সচিব মফিজুল হক বেবু, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যন আজিজ বাঙাল, শরীফ শফিকুল হামিদ চন্দন, যুগ্ম মহাসচিব আফজাল হোসেন, খন্দকার শাহিন আলদ্বীন রিজভি, গাজি আমিনুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম, সালাহউদ্দীন আহমেদ, অর্থ সম্পাদক আব্দুর সালাম বাহাদুর, কৃষি বিষয়ক সম্পাদক আ. হালিম, সমাজ কল্যাণ সম্পাদক আ. মান্নান বাবু, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ন কবির তালুকদার রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, মানবাধিকার সম্পাদক নূরুল ইসলাম মিয়া, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাজমুন নাহার বেবী, সাধারণ সম্পাদিকা জাহানারা আরজু, যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধান, সদস্য সচিব আমিনুল ইসলাম তপন, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, যুগ্ম মহিলা সম্পাদক লাকী রহমান, যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক ওকিল আহমেদ প্রমুখ।