ক্যান্সার কাদের বেশি হয়। পুরুষের না মহিলাদের এমন প্রশ্নের উত্তর পাওয়া খুবই কঠিন। তবে সম্প্রতি রিডার্স ডাইজেস্টে প্রকাশিত এক প্রতিবেদনে মহিলাদের ২০টি উপসর্গ বা লক্ষণ অবহেলা না করার পরামর্শ দেয়া হয়েছে। এই ২০টি উপসর্গ হচ্ছে:
এক: শ্বাস-প্রশ্বাসে সমস্যা বা ফুসফুসে শব্দ হওয়া। দুই: দীর্ঘ মেয়াদী কাশি অথবা বুকে ব্যথা। আর এই ব্যথা মাঝে মাঝে থাকে না আবার কাঁধ পর্যন্ত সম্প্রসারিত হয়। তিন: বার বার জ্বর হওয়া ও শরীরে ইনফেকশন হওয়া। চার: খাবার গিলতে বা গলধকরণে অসুবিধা হওয়া। পাঁচ: শরীরের লিম্ফনোড বা গ্রন্থিসমূহ ফুলে যাওয়া। বিশেষ করে গলা, ঘাড়, বোগল বা গ্রোয়েনের লিম্ফনোড ফুলে যাওয়া। ছয়: অতিরিক্ত শরীরের চামড়া উঠা এবং রক্তক্ষরণ বন্ধ হতে বিলম্ব হওয়া। সাত: আকষ্মিক শরীর দুর্বল হয়ে পড়া এবং অলসতা। আট: হঠাত্ পেটে চর্বি জমা বা পেট মোটা হয়ে যাওয়া। নয়: সব সময় পেট ভারী হয়ে থাকা। খাবারে অরুচি এবং অনীহা। মনে হয় যেন সব সময় পেট ভরা আছে। দশ: বার বার পেট ও তলপেটে ব্যথা। এগার: পায়ুপথে রক্তক্ষরণ অথবা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া। বার: হঠাত্ করে কোন কারণ ছাড়া ওজন কমতে থাকা। তের: আপসেট স্টোমাক বা পাকস্থলীতে ব্যথা। চৌদ্দ: হঠাত্ স্তন ফুলে যাওয়া বা স্তনে ব্যথাযুক্ত চাকা সনাক্ত হওয়া। পনের: নিপলের কালার ও আকৃতিতে পরিবর্তন হওয়া। ষোল: মাসিকের সময় তীব্র ব্যথা এবং অতিরিক্ত রক্ত যাওয়া অথবা অনিয়মিত মাসিক হওয়া। সতের: হঠাত্ চোখ-মুখ ফুলে যাওয়া। আঠার: ত্বকে কোন বড় মোল, গোটা বা ফুলে যাওয়া যা সহজে যায় না এবং অনেক সময় রক্তক্ষরণ হয়। ঊনিশ: নখের পরিবর্তন যেমন: নখ ভেঙ্গে যাওয়া, নখে ভাজপড়া ইত্যাদি। বিশ: দীর্ঘদিন পিঠে ব্যথা এবং তলপেটের ডান দিকের ব্যথা।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
