স্কাই ডিস্ট্রিবিউশনসের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৩৭
স্কাই ডিস্ট্রিবিউশনসের সাবেক সিনিয়র মার্কেটিং অফিসার সুমন কুমার রায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার কমিশন এ অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক যতন কুমার রায়কে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে।