রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৪৯
আব্দুল আউয়াল ইঞ্জিনিয়ার সাবেক আইন প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের বড় ভাই, লালমোন হামিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল ইঞ্জিনিয়ার (৭৩) চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে ও বরিশালে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।