আজকের রাশিফল

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:২৮
আজ ২৯ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৬ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ১, ৪। শুভবার: রবি। শুভরত্ন: রুবী, গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিদীপ্ত ও স্বাধীনচেতা। নিজের মত ও পরিকল্পনা অনুসারে আপনি চলতে চান। সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণ আছে আপনার। নিয়ম-শৃঙ্খলা ও গতানুগতিকতার প্রতি রয়েছে আপনার অনীহা। জীবন জগত্ ও ধর্ম সম্পর্কে আপনার চিন্তা একটু আলাদা। আপনি অনেকটা খেয়ালী ও সেন্টিমেন্টাল। অস্থিরতা, ধৈর্যহীনতা ও বেপরোয়া মনোভাব আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আলফ্রেড হিকেক, আইনবেত্তা রুডলফ ডন গিনস্ট, পদার্থ বিজ্ঞানী জর্জ স্টোক, প্রাণী বিজ্ঞানী সালভেদর লুবিয়া, সম্পাদক হাবীবুল বাশার, নার্গিস পারভিন, নুসরাত ইসলাম প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো কারণে উত্তেজিত হতে পারেন। কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করে নিন। বিশ্বস্ত কারো দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাজকর্মে অধিকতর উদ্যোগী হওয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সন্তানদের পড়াশোনায় সমস্যা সৃষ্টি হতে পারে। তাদেরকে পড়াশোনায় মনযোগী করার চেষ্টা করুন। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ সাংবাদিকদের কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হতে পারেন। অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য ও সুনাম পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সাফল্য সম্ভাবনা আছে। বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে সাময়িক সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে ব্যবসায়িক দিক ভালো যাবে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। প্রেম রোমান্স প্রভৃতির উপর মন আকৃষ্ট হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুর গতিবিধি সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। অসুস্থ মায়ের কিছুটা আরগ্য লাভের সম্ভাবনা আছে। ফলে দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। উত্তেজনার বশে কারো প্রতি অযৌক্তিক আচরণ করা ঠিক হবে না। আপনার আচরণে কেউ মনে কষ্ট পেতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অগ্রগতি হতে পারে। পরীক্ষার ব্যাপারে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে এখনি কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। আরো চিন্তা-ভাবনা করুন। প্রাপ্ততথ্যাদি ভালোভাবে যাচাই করে নিন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদ্যার্থীদের পড়াশোনায় অধিকতর মনযোগী হতে হবে। কর্মক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। তবে শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠতে পারবেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। যানবাহনে ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো চুক্তি সম্পাদনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। ভালোভাবে না দেখে কোনো কাগজপত্রে স্বাক্ষর করা ঠিক হবে না। অহেতুক কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। স্বামী-স্ত্রীর মধ্যে কোনা ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। যে কোনো অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। খেলাধুলায় সুযোগ পেতে পারেন। সুনাম ও সাফল্য সম্ভাবনা আছে। অবিবাহিত তরুণীদের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। আর্থিক ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভাই-বোনদের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। জেদেরবশে কোনো কাজ করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। বক্ষ অথবা গলায় ব্যথা হতে পারে। যে কোনো অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন।