বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কথা বলতে গিয়ে আমরা যেমন প্রায়ই টেকনাফ থেকে তেঁতুলিয়ার কথা বলি ঠিক তেমনি যুক্তরাজ্যের মূল ভূখণ্ডের উত্তর আর দক্ষিণে অবস্থিত দু’টি প্রান্ত হলো ল্যান্ডস এন্ড এবং জন-ও’-গ্রোটস। আর সবচেয়ে বেশি বয়সে যিনি সাইকেল চালিয়ে যুক্তরাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণের রেকর্ড গড়েছেন তিনি হলেন টনি র্যাথবোন। বন্ধু বিলি স্কিপারকে সাথে নিয়ে ল্যান্ডস অ্যান্ড থেকে সবমিলিয়ে ১,৫২৬.৪৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি যখন জন-ও’-গ্রোটস এ পৌঁছান তখন তার বয়স ছিল ৮১ বছর ১৬২ দিন। আর এই যাত্রাপথে সবমিলিয়ে ৭৯ ঘণ্টা ৩৪ মিনিট সাইকেল চালান টনি ও বিলি।
