মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নির্বাহী পরিচালক কেনেথ রথ ও আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মিশরে প্রবেশে বাধা দিয়েছে কর্তৃপক্ষ। কেনেথ রথ এবং সারা লেহ হুইটসন গত বছর মিসরে হত্যাযজ্ঞের ওপর সংস্থাটির প্রতিবেদন দিতে কায়রোয় যান। —বিডিনিউজ
২০১৩ সালে মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ নিরাপত্তা বাহিনী দিয়ে ভন্ডুল করে দেয়ার অভিযানে শত শত মানুষ নিহত হয়। গত মে মাসে সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। হত্যাকাণ্ডের সময়টিতে তিনি সেনাপ্রধান ছিলেন।
কেনেথ এবং হুইটসন কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদেরকে ১২ ঘন্টা ধরে আটকে রাখার পর আবার বিমানে করে ফিরিয়ে দেয়া হয়।
