বিআইডব্লিউটিএর চার কর্মকর্তা সাসপেন্ড

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৪৩
কর্মস্থলে উপস্থিত না থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার সদরঘাটের বিআইডব্লিউটিএর কার্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, উপ-পরিচালক (বন্দর) মো. আলমগীর হোসেন, সহকারী পরিচালক মো. সেলিম ও নয়ন শীল। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আক্কাস আলী ইত্তেফাককে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে মন্ত্রী আসার ব্যাপারে সকলকে বলা হয়েছে। কিন্তু এরপরও চার কর্মকর্তা অনুপস্থিত থাকায় মন্ত্রী তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন।