কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাব লিমিটেড নামক পোশাক কারখানার নিখোঁজ শ্রমিক মেহেদী হাসানের (২৪) সন্ধান পাওয়া গেছে। সোমবার রাতে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেলে মেহেদী হাসান নিখোঁজ হলে কর্তৃপক্ষ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। তবে কর্তৃপক্ষ ঐ শ্রমিকের সন্ধান পাওয়ায় বুধ অথবা বৃহস্পতিবার কারখানা খুলে দেয়ার কথা জানিয়েছেন।
