রাজনীতিক, সাংবাদিক ও সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। আনোয়ার জাহিদ স্মৃতি সংসদ কবরস্থান প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে। তিনি ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের তথ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও ত্রাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
