আগামী বছর ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (এম) (সিপিআইএম) ২০১৫তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। এই কংগ্রেস ত্রিপুরায় অনুষ্ঠানের কথা থাকলে নানা কারণ দেখিয়ে সেটি অন্ধ্র প্রদেশে আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দলটি। অথচ এই দলটি কেবল ত্রিপুরায়ই ক্ষমতায় আছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানেক সরকার দলটির অবস্থান এখন পর্যন্ত ধরে রেখেছেন। সিপিআইএমকে পুনরুদ্ধারে দলে মানেক সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার।
সমপ্রতি সিপিআইএম’র কংগ্রেস ত্রিপুরায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। কিন্তু ত্রিপুরায় নেতা-কর্মীদের যাতায়াতের অসুবিধা এবং ব্যয়বহুলের বিষয়টি সামনে এনে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। অথচ ত্রিপুরার মানেক সরকার দলকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করছেন। বিভিন্ন দুর্যোগ ভালভাবেই মোকাবেলা করছেন। তিনি অত্যন্ত সাদামাটা এবং সত্ জীবন-যাপন করেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায়ই তিনি সবচেয়ে ভালভাবে সরকার পরিচালনা করছেন। বাংলাদেশের সঙ্গে ভাল সম্পর্ক রেখে বিচ্ছিন্নতাবাদীদেরও দমন করতে সচেষ্ট হয়েছেন। ক্ষমতাসীন বিজেপি’র সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে। দলের সিনিয়র নেতা এল কে আদভানির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।
