উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় পাহাড়ি জঙ্গলে হাত, পা ও গলা কাটা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- মো. ইলিয়াছ (২৮) ও মো. আবদুর রহিম (২৮)। উভয়ে গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়বিল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার রাতে কে বা কারা তাদের জবাই করে ও হাত, পা কেটে হত্যা করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদের দুই জনের পরনেই লুঙ্গি ও হাফ শার্ট ছিল। সোমবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এক এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন সকালে জঙ্গলে দুইটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়।
