শরীরটাকে মাটির যথাসম্ভব কাছে রেখে স্কেটিং বা লিম্বো স্কেটিং এ সবচেয়ে কম উচ্চতার রেকর্ড সম্প্রতি যার দখলে গেছে সে হলো পার্শ্ববর্তী দেশ ভারতের মাত্র ৯ বছর বয়সী স্কেটার মেদভিন দেব। তামিলনাড়ূর চেন্নাইতে অবস্থিত জওহরলাল ইনডোর স্টেডিয়ামে পুরো শরীরকে মাটি থেকে মাত্র ৯ ইঞ্চি বা ২২.৮৬ সেন্টিমিটারের মধ্যে রেখে স্কেটিং করার কৃতিত্ব দেখায় মেদভিন। এজন্য গিনেজের বেধে দেওয়া শর্ত অনুযায়ী কমপক্ষে ১০ মিটার বা ৩২ ফুট ৯ ইঞ্চি দূরত্ব অতিক্রমের বিষয়টি অনায়াসেই মেদভিন পেরিয়ে যায় উচ্চতা নির্দেশক কতগুলো কোনে বাধা সুতোর নিচ দিয়ে।
