ইউরোমানি পদক পেল সিটি ব্যাংক

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৮
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অর্থ ও বাণিজ্য বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইউরোমানি’ সিটি ব্যাংককে ‘বাংলাদেশের সেরা ব্যাংক ২০১৪’ পদকে ভূষিত করেছে। সমপ্রতি হংকং-এ অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইনের কাছে ‘ইউরোমানি’ এ-পুরস্কারটি প্রদান করে। অনুষ্ঠানে সারা বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকসমূহের ৫০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ‘ইউরোমানি’ এ-বছরই প্রথমবারের মতো বাংলাদেশের ব্যাংকগুলির জন্য এ-পুরস্কার চালু করল। — প্রেস বিজ্ঞপ্তি