ক্যাপসন নিউজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৯
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ. খান সুইফ্ট মেম্বার এবং ইউজার গ্রুপ বাংলাদেশের ২০১৪-১৬ সালের জন্য চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার ভাইস চেয়ারপার্সন এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি এ এম এম ফরহাদ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। গত ৬ আগস্ট ঢাকার একটি স্থানীয় হোটেলে গ্রুপের বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটির যাত্রা শুরু হয় ০০০ সম্প্রতি রাজশাহীর রাণীবাজারে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২০তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী ফরাসত আলী। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন ০০০০ সম্প্রতি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পরিষদের ৭৬তম সভায় পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম সভাপতিত্ব করেন। সভায় কোম্পানীর পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম ফেরদৌস উপস্থিত ছিলেন