ফুটওভারব্রিজটিতে ছাউনি প্রয়োজন

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:২৮
দেশের অন্যতম রেলওয়ে ফুটওভারব্রিজ কমলাপুর-মুগদা-পীরজঙ্গী জুড়ে। রেলওয়ের কন্টেইনার টার্মিনাল নির্মাণের ফলে এই দ্বিমুখী ফুটওভারব্রিজটি দিয়ে দিন-রাতে কয়েক লাখ মানুষ যাতায়াত করে। বিশেষ করে আইডিয়াল, সেন্ট্রাল গভ. (বালক ও বালিকা) ও মতিঝিল মডেলের কয়েক হাজার ছাত্র-ছাত্রী ব্রিজটি পার হয়। ব্রিজটি না থাকলে কমলাপুর ও খিলগাঁওয়ে অস্বাভাবিক যানজটে পূর্বাঞ্চলের মানুষের রাজধানীতে প্রবেশ করা কষ্টকর হয়ে পড়তো। কিন্তু দুঃখের বিষয়, প্রায় অর্ধ-কিলোমিটার ফুটওভারব্রিজে ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। উল্লেখ যে, ওভারব্রিজটিতে ছাউনির জন্য ফ্রেমও লাগানো আছে। এ অবস্থায় ফুটওভারব্রিজটিতে ছাউনি নির্মাণ, ভাঙা পাতগুলো মেরামত ও ফুটপাতের দোকান উচ্ছেদ করে লাখ লাখ মানুষের নিরাপদ যাতায়াত সুগম করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. ওয়াজেদ কামাল, সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ), সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ