তিন বছরেও চালু হয়নি ফরিদপুর ফায়ার স্টেশন

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৪৯
৩ বছর আগে পাবনার ফরিদপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভবনের নির্মান কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। গত দু’মাসে উপজেলার হাদল, ধানুয়াঘাটা, মৃধাপাড়া, বেড়হাউলিয়া প্রভৃতি গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর চাটমোহর এবং বেড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ৬০/৭০ কিঃ মিঃ দুর থেকে আগুন নিভানো গাড়ি আসতে আসতেই বাড়িঘর পুড়ে যায়। জানা যায়, দু’বছর আগে এ অফিসে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা নিয়মিত বেতন ভাতা পেলেও এলাকাবাসির কোন উপকারে আসছে না।