কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি-কেজেআরসি বাংলাদেশ অফিস সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ঢাকার দোহার ও জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় পদ্মা ও যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে সম্প্রতি খাদ্যসামগ্রী বিতরণ করে। এছাড়া দেশের বিভিন্ন এলাকার ১৫০টি দুস্থ পরিবারে রিক্সা ও রিক্সা ভ্যান এবং সেলাই মেশিন প্রদান, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ও প্রিন্টার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
