পাসের হারে মেয়েরা জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২২:৫৮
চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় মেয়েরা ভাল ফলাফল করেছে। পাসের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে গেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে আছে ছেলেরা। এবার মেয়েদের মধ্যে ৭৮ দশমিক ৮৬ শতাংশ পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮ হাজার ৭শ’ ৮৭ জন। আর মেয়েদের মধ্যে পেয়েছে ৩১ হাজার ৮শ’ ১৫ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার দেশের ৮ হাজার ১শ’ ৪টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৪১ হাজার ৩শ’ ৭৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪ লাখ ৫২ হাজার ১শ’ ৩০ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৭শ’ ৮ জন। আর ৪ লাখ ৬২ হাজার ৪শ’ ৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৪৫ হাজার ৯শ’ ৮২ জন পাস করেছেন। উল্লেখ্য, গত বছর রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি নতুন ৩টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয় হয়। গত বছরের তুলনায় চলতি বছর পাসের হার বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১২ হাজার ৪শ’ ৫ জন। গত বছর পাস করে ৭৪ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পায় ৫৮ হাজার ১৯৭ জন।