বিশ্বকাপ মিশনের আগেই ইনজুরিতে তামিম

আপডেট : ৩১ মে ২০১৯, ১৯:৫৫

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চোট পেলেন তামিম ইকবাল। শুক্রবার ওভালে বাংলাদেশের অনুশীলনের সময় বাঁ হাতে চোট পেয়েছেন এই ব্যাটসম্যান।

মাঠের এক পাশের সেন্টার উইকেটে ব্যাট করছিলেন তামিম। আচমকাই একটি বল এসে বাঁ-হাতে আঘাত করে।  দ্রুত এগিয়ে যান ফিজিও তিহান চন্দ্রমোহন। কথা বলেই মাঠে ছেড়ে ড্রেসিং রুমে যান তামিম।

তামিম ইকবালের চোট কতোটা গুরুতর তা এখনও নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্টের পর বুঝা যাবে তার হাতের কি অবস্থা।

এর আগে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের সবাই খেললেও তামিম ইকবাল খেলতে পারেননি। উরুর পেশীতে টান লাগায় তিনি মাঠে ছিলেন না। 

সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও চোট পান। ব্যক্তিগত ষষ্ঠ ওভারের সময়ে বা পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মাঠের বাইরে চলে যান ওই ওভার পরই। 

আরো পড়ুন: পুলিশের হাতে নারী ট্রেন যাত্রী লাঞ্ছিত, ভিডিও ভাইরাল

শুধু মাশরাফিই নয়, সে দিন নতুন করে চোট পান মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে কাফ মাসলে টান লাগে মুস্তাফিজের। সব মিলিয়ে বিশ্বকাপ মিশনের আগে চোট শঙ্কা পিছু ছাড়ছে না টাইগারদের।

ইংল্যান্ডে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।

ইত্তেফাক/জেডএইচ