জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার টুঙ্গিপাড়া যাবেন। সকাল ১০টায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আক্তার হোসেন স্বাক্ষরিত পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরের এ কর্মসূচি জানা গেছে। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ টায় সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
