নিমন্ত্রণ না করায় হামলা!

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:৪২
গ্রামে কোনো বিয়ের অনুষ্ঠান হলে কিছু দুষ্ট লোক নিমন্ত্রণ না পেলেও খেয়ে আসে। বিয়েতে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে জানান, তারা দাওয়াত দিতে ভুল করতে পারে। আমরা তো না যেয়ে ভুল করতে পারি না। মার্কিন এক নাগরিকের ক্ষেত্রে যেন সেই ঘটনাই ঘটেছে। এক বন্ধুকে ফাস্টফুড খেতে নিমন্ত্রণ না করায় তার হামলার শিকার হতে হলো! পেনিসিলভানিয়ার হিলারটাউনে ১৮ বছর বয়সী রিদগিগ নামের এক নাগরিক জানান, তারা দুই বন্ধু মিলে একটি ফাস্টফুডের দোকানে খাবার খাচ্ছিলেন। হঠাত্ করে তাদের বন্ধু উইলিয়াম হিচকক নামের এক বন্ধু তার কাছে আসলো এবং মুখে চড় মারলো। মারার কারণ জিজ্ঞাসা করলে জানায়, আমাকে ও দাওয়াত দেয়নি কেন। এমনকি একটি পিজাও আমাকে কিনে দেয়নি। অবাক লাগারই কথা। এরকম বন্ধুও আছে যে খেতে না পেয়ে আরেক বন্ধুকে মারবে! পুলিশ এসে হিচকককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা হয়েছে। খাবার নয়, ভাগ্যে জুটলো জেলের ঘাণি টানা! - ইউপিআই