বরিশাল নৌ বন্দরে ২নং বিপদ সংকেত থাকায় গতকাল শুক্রবার অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাসার মজুমদার জানান, নৌ বন্দরে ২নং সংকেত থাকায় যাত্রীদের যান-মালের নিরাপত্তার কারণে সকাল থেকে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোঃ মিলন হাওলাদার জানান, বর্ষা মৌসুম হওয়ায় গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় বরিশালে ৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রর্তা ৯৭ শতাংশ।
