শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া সংলগ্ন পদ্মা নদীতে ফেরির ধাক্কায় কাজীরহাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে ১৬ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৩ জন উদ্ধার হলেও তিনজন এখনো নিখোঁজ। পুলিশের সবাই উদ্ধার হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, কাজীরহাট থেকে ১৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। এর মধ্যে তিনজন পাবনার বেড়া থানার ঢালার চরে নেমে গেলে বাকি ১৬ জন নিয়ে দৌলতদিয়ায় আসতে থাকে। রাত সাড়ে সাতটার দিকে ট্রলারটি দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পৌঁছলে পাটুরিয়াগামী ইউটিলিটি ফেরি শাপলা-শালুকের সাথে সংঘর্ষ লাগলে ট্রলারটি ডুবে যায়। সংবাদ পেয়ে দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশ ও স্থানীয় লোকজন ট্রলার নিয়ে তাদের উদ্ধারে নামে। রাত পৌনে নয়টা পর্যন্ত ট্রলারে ১৩ জন যাত্রী উদ্ধার হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোশাররফ হোসেন জানান, স্থানীয় লোকজন দিয়ে ট্রলারে ১৩ জন এবং পাটুরিয়া ঘাটে দুইজন যাত্রী উদ্ধার হয়েছে। এর আগে ঢালার চরে তিন পুলিশ সদস্য নেমে গেছে। এখন পর্যন্ত আর নিখোঁজের সংবাদ পাইনি।
