আজকের রাশিফল

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ১৮:৪২
১৭ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২০ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, শনি। আপনার শুভসংখ্যা: ১, ৮। শুভ বার: শনি, রবি। শুভ রত্ন: রুবী, নীলা। প্রকৃতিগতভাবে আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। চিন্তা ও মতে অনেকটা চরমপন্থি। অন্যের চিন্তা ও পরিকল্পনার সাথে সহজে আপনার মিল হতে চাইবে না। পরস্পর বিরোধী গুণাবলী ছাড়াও আপনার মধ্যে রয়েছে আবেগ ও কামনা। জীবনের উচ্চতর লক্ষ্য অর্জনে নিজের কাজ আপনি সুচারুরূপে করতে চান। অন্যরা উপকৃত হয়েও আপনাকে ভুল বুঝবে। দৃঢ়তা ও অধ্যবসায়ের সাথে আপনাকে শত্রুতা ও বাধা মোকাবিলা করতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: এস্ট্রোলজার লিটলিন জর্জ, ভাষাবিদ উইলিয়াম কেরী, শিল্পী মর্তুজা বশীর, জুলিয়াস জয়বর্ধন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কোনো দায়িত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। পরিতৃপ্তি ও প্রশান্তি বোধ করবেন। কর্মোদ্যম বৃদ্ধি পাবে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে। গোপন আশা আজও গোপন রাখার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। গোপন কোনো তথ্য ফাঁস করা ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। মনোবল বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ কোনো অর্থকরী উদ্যোগ সফল হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। নতুন কোনো কাজের প্রচেষ্টা সফলের সম্ভাবনা আছে। চঞ্চলতা পরিহার করুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্যে আনন্দ লাভ করবেন। পুরনো কোনো স্মৃতি আপনাকে বিচলিত করতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। বাইরে থেকে আজ ভালো কোনো খবর পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন, সম্ভব হলে পরিহার করার চেষ্ট করুন। নতুন শিল্পীরা অভিনয়ের সুযোগ পেতে পারেন। সাফল্য ও সুনাম বৃদ্ধি পাবে। সাংগঠনিক কোনো উদ্যোগ সফল হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শিল্পী সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সুনাম ও সাফল্য পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হবার সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কেউ আজ আপনাকে ঠকাবার চেষ্টা করতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বন্ধু-বান্ধবদের সাথে আর্থিক লেনদেন না করলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ভাইবোনদের কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক কিছুটা ভালো থাকবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চিকিত্সকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্যে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে হঠাত্ নিজে অসুস্থ হয়ে পড়তে পারেন। অকারণ চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে ব্যবসায়িক ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। আইনী লড়াইয়ে ফলাফল আপনার বিপক্ষে যেতে পারে। কোনো সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা আছে। কাজকর্মে কিছুটা অনিচ্ছা দেখা দিতে পারে। যোগাযোগ শুভ।