ক্যাপশন নিউজ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:২৯
সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোস্থ হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের দুটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব গ্রুপের চেয়ারম্যান ও সাবেক মেয়র মো. মাহবুবুরর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের এমডি এম. ফরিদ উদ্দিন, ডিএমডি খলিলুর রহমান, এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-অর রশিদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান প্রমুখ ০০০০ ঢাকা ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক বিজনেস রিভিউ মিটিং শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। সঞ্চালনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব। এসময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ.টি.এম হায়াতুজ্জামান খান এবং রেশাদুর রহমান উপস্থিত ছিলেন ০০০০ সম্প্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি ছিলেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীসহ অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন