চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী মনিষা মল্লিক (১৩) বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ভেলুরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। চিকিত্সকরা বলেছেন, মনিষাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন হবে। মনিষার দরিদ্র পিতা দুলাল মল্লিক তার মেয়ের চিকিত্সার্থে সরকার এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : দুলাল মল্লিক, সঞ্চয়ী হিসাব নং-৪০৬৭১০১৪৩৬৬ পূবালী ব্যাংক, কেরানীহাট শাখা, সাতকানিয়া, চট্টগ্রাম।
