ঈদের পর পুঁজিবাজারের সূচক ও লেনদেনে গতি এসেছে। বাজারে নতুন বিনিয়োগকারীদের আনাগোনাও বাড়ছে। চলতি মাসের প্রথম অর্ধে বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স) বেড়েছে ৫ লাখ। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগস্ট মাসের প্রথম অর্ধশেষে বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৩ হাজার ৫৫৭। অথচ জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত এ সংখ্যা ছিল ২২ লাখ ৫৬ হাজার। অর্থাত্ ১৭ দিনে বিও হিসাব বেড়েছে ৫ লাখ ৭৭ হাজার ৫৫৭টি।
বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার ধীরে ধীরে গতিশীল হওয়ায় সাইডলাইনে থাকা বিনিয়োগকারীরা নতুন করে পুঁজিবাজারে ঝুঁকছে। এছাড়া নতুন আইপিওকে কেন্দ্র করেও বাজারে নতুন বিনিয়োগকারী বাড়ছে। তথ্য অনুযায়ী, ২০১৪ সালের আগস্ট মাসে পুরুষ বিওধারীর সংখা বেড়েছে ৩ লাখ ১২ হাজার ৫২১। বর্তমানে পুরুষদের নামে বিও হিসাব রয়েছে ২০ লাখ ৮৩ হাজার ১১১টি।
বেড়েছে প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যাও। বর্তমানে প্রবাসী বিও হিসাবের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৭৮২টি, যা মে মাসে ছিল ১ লাখ ৩০ হাজার ৫৬৫টি। অপরদিকে আলোচ্য সময়ে কোম্পানি বিও সংখ্যা ৯ হাজার ৪৮টি বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৩১টি। জুলাই মাসে এ ধরনের অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৮৮৩টি
