বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বরেণ্য লেখক প্রাবন্ধিক নেত্রকোনার কৃতী সন্তান অধ্যাপক যতীন সরকারের আজ ১৮ আগস্ট ৭৯তম জন্মদিন। এ উপলক্ষে ‘জন্মদিন উদ্যাপন পরিষদ’ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে নেত্রকোনা শহরের সাতপাইস্থ যতীন সরকারের বাসভবন ‘বানপ্রস্থে’ সকাল ১০টায় নতুন প্রজন্মের (শিক্ষার্থী) সাথে অন্তরঙ্গ আড্ডা, আড্ডার বিষয়বস্তু নিয়ে উন্মুক্ত রচনা প্রতিযোগিতা, একই স্থানে দুপুরে শিক্ষকদের সাথে আড্ডা, বিকালে জেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা, কবিতা আবৃত্তি, বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রামাণ্য চিত্র প্রদর্শন, যতীন সরকারের ভাস্কর্য উন্মোচন এবং যতীন সরকারের আলোচনা। আরও থাকবে পাবলিক হল চত্বরে জাতীয় সাহিত্য প্রকাশ ও পড়ুয়া প্রকাশনীর বই মেলা।
