কুকুরের প্রাণ রক্ষায় জীবনের ঝুঁকি

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:৫৮
একটি সিসিটিভি ফুটেজ। এতে দেখা গেল একটি ছোট্ট কুকুর পানিতে ডুবে যাচ্ছে। অনেকেই সেখান দিয়ে হেেঁট যাচ্ছেন। কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসছেন না। হঠাত্ করে আসলেন এক ব্যক্তি। তিনিই জীবন বাজি রেখে বাঁচালেন কুকুরটিকে! সিসিটিভি ফুটেজটি কোন এলাকার সেটি এখনো জানা যায়নি। কিন্তু স্থান এখানে গুরুত্বপর্ণূ নয়। গুরুত্বপূর্ণ সামান্য অপরিচিত একটা কুকুরের জীবন রক্ষাকারী এই ব্যক্তিটি কে এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কুকুরটির জীবন রক্ষা করা। হয়তো এদের পরিচয় একদিন না একদিন জানা যাবে। কিন্তু ঘটনাটি যে স্মরণীয় সেটি স্বীকার করতেই হবে। ফুটেজে দেখা যায়, বন্যায় এলাকাটি ডুবে গেছে। কুকুরটি একটি গভীর খাদে পড়েছে। কুকুরটির প্রাণ যায় যায় অবস্থা। এমন সময়ই সিদ্ধপুরুষটির আবির্ভাব। ওই ব্যক্তিটি কুকুরটিকে বাঁচাতে প্যান্ট-শার্ট পরিহিত অবস্থায়ই খাদের মধ্যে ঝাঁপ দিলেন। কুকুরটি তখন ৩০ ফুট পানির নীচে। ফুটেজে দেখা যায়, পানির নীচে একটি পাকা ঘাটের ওপর থেকে কুকুরটির গলা ধরে উপরে তুলছেন এবং শেষ পর্যন্ত কুকুরটিকে নিয়েই ভূপৃষ্ঠে আসলেন। তার পরিচয় হয়তো একদিন জানা যাবে। কিন্তু তিনি যে জীব প্রেমিক এবং ঈশ্বরভক্ত এবং কুকুরটি যে ভাগ্যবান সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।- মিরর নিউজ