রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া ২৫ আগস্ট রাত ১২.০১ মিনিটে শুরু হবে ও ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। ভর্তির লিখিত পরীক্ষা ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাসসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd অথবা http://admission.ru.ac.bd থেকে জানা যাবে। এছাড়া সংবাদপত্রেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা টেলিটক সিমযুক্ত মোবাইল ফোন থেকে SMS করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া ইউনিট / বিভাগ কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।
উল্লেখ্য, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনস্থ ৫০টি বিভাগে ৩৮২৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
