দলীয় নেতাদের মুক্তির দাবীতে আগামীকাল মঙ্গলবার বরিশাল বিভাগের ৬ জেলায় আধাবেলা হরতাল ডেকেছে বরিশাল মহানগর জামায়াত। গতকাল রবিবার বিকালে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মো. নাসির উদ্দিনের স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশের হাতে গত ১৪ আগস্ট রাতে আটক হওয়া জামায়াতের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। এ দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় আধাবেলা হরতাল পালন করতে সবাইকে আহ্বান জানানো হয়।
