জমি বরাদ্দের দাবি চামড়া শিল্প সংগঠনের

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২০:২৪
চামড়া শিল্প সংশি¬ষ্ট সদস্যদের নতুন শিল্প নগরিতে জমি বরাদ্দের দাবি জানিয়েছেন চামড়া শিল্প সংশি¬ষ্ট সংগঠনের সমন্বয় কমিটি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়।সাংবাদিক সম্মেলনে, চামড়া সংশি¬ষ্ট সকল সংগঠনের সদস্যদের সাভারের হেমায়েতপুরের নতুন চামড়া শিল্প নগরীতে পুর্নবাসনের দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সদস্য সচিব মো. সুজাউল করিম নিপু ও আহ্বায়ক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।