রংপুরে অস্ত্রসহ ১২ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২২:০০
রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১৩টি দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার মধ্যরাতে মহানগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া ওয়ারিদ টাওয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- কালু (২৮), আতারুল (২৪), ফকিরা (২৪), মানিক (২২), বিছ কালাই (২৪), জিয়া (৩০), আজাদ (২২), কামেল (২০), শাকিল (২২), মিন্টু (২০), রবিন (২০) এবং বিল¬া (২২)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ছোরা, ২টি বেকী (হাসুয়া), ২টি স্টিলের চাপাতি, ১টি তলোয়ার, ৩টি রাম দা এবং একটি লম্বা পাইপ উদ্ধার করা হয়। এদিকে গতকাল সোমবার দুপুরে কোতয়ালী থানায় প্রেসব্রিফিংকালে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম বলেন, গ্রেফতারকৃতরা সকলেই সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত।