মার্কস অলরাউন্ডারে যোগ দিলেন ৩ সেলিব্রেটি

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২৩:০১
সেরা মার্কস অলরাউন্ডার ২০১৪ খুঁজে বের করতে এবার এই প্রতিযোগিতায় যোগ দিলেন দেশের অন্যতম তিন তারকা পার্থ বড়ুয়া, শমী কায়সার ও রুমানা রশিদ ঈষিতা। ইতিমধ্যে এনটিভির পর্দায় সম্প্রচার হওয়া শুরু হয়েছে ‘মার্কস অলরাউন্ডার ২০১৪’ জোন ভিত্তিক বিভাগীয় পর্যায়ের পর্বগুলো। প্রাথমিক নির্বাচন ধাপে দেশের ২৫টি জোনের প্রায় সাড়ে তিন লাখ প্রতিযোগী সাতটি বিষয়ে অংশগ্রহণ করে। সেখান থেকে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত আড়াই হাজার প্রতিযোগীকে মাঠ পর্যায় থেকে বেছে আনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠিত শিল্পীরা। বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য বেছে আনা হয় সেরা একশজন অলরাউন্ডারকে, যাদের প্রত্যেকের স্কুলকে মার্কস ফুলক্রীম মিল্ক পাউডারের পক্ষ থেকে দেয়া হবে মোট একশটি কম্পিউটার।এদের থেকে প্রাথমিক ও মাধ্যমিক গ্রুপের ১৩ জন করে মোট ২৬ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নিবে। সেরা ১০০ থেকে ২৬ জন এর বাছাই পর্ব থেকেই বিচারকের দায়িত্ব পালন করবেন ওই তিন বিচারক। এনটিভি’র পর্দায় প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে সম্প্রচারিত হবে মার্কস অলরাউন্ডার ২০১৪ এর এবারের চূড়ান্ত পর্বগুলো।