রোলার কোস্টারের গতি আর উত্থান-পতনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এমনিতেই কিছুটা সাহস থাকা চাই। আর এই সাহসের চেয়ে আরও কিছুটা বাড়তি দরকার হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত লুনা পার্কের রোলার কোস্টারটিতে চলতে। কেননা আধুনিক হাজারও রাইডের বিপরীতে নেহাত সাদাসিধে আর কাঠের তৈরি এই রোলার কোস্টারটি যে একটানা চলছে সেই ১৯১২ সালের ১৩ ডিসেম্বর থেকে। আমেরিকান লা মার্কুস এডনা থম্পসনের ডিজাইন করা বিশ্বের প্রাচীনতম এই সচল কোস্টারটির বড় কোনো দূর্ঘটনার রেকর্ড না থাকলেও এতদিনের পুরোনো রোলার কোস্টারে উঠতে অনেকেরই খানিকটা ভয় হয় বৈকি!
