ক্যাপসন নিউজ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২০:৩৩
ওয়ান ব্যাংক লিমিটেড-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম, চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী, ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ০০০০০ সমপ্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (বিডিবিএল) এর চেয়ারম্যান অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ ও ম্যানেজিং ডিরেক্টর ড. মোঃ জিল্লুর রহমান ব্যাংকের ২০১৩ সালের লভ্যাংশ থেকে ১০ কোটি টাকার চেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিকট হস্তান্তর করেন। ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ড. এম আসলাম আলম ও ব্যাংকের পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন