পাকিস্তানে স্কুলভ্যানে বোমা, তিন শিশুসহ নিহত ছয়

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২০:৩৪
পাকিস্তানে বোমার আঘাতে একটি স্কুলভ্যান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের পার্বত্যাঞ্চল বাজাউর এজেন্সিতে এই ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, টাঙ্গি এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে স্কুলভ্যানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুই নারী শিক্ষক, তিন শিশু ও ভ্যানটির চালক রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।