বরগুনার বামনা উপজেলা ডিগ্রি কলেজে জাতীয় শোকদিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রলীগ আয়োজিত শোকসভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয় এবং সভা পণ্ড হয়ে যায়। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, ছাত্রলীগ নেতা হেমায়েত মোল্লা।
গুরুতর আহত তাহবি ফেরদৌস অমি তালুকদারকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান যে, অমির বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
