কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার চরিয়াকোনা মহল্লার কাঠ ব্যবসায়ী আবুল কালাম (৫০) নিখোঁজের দেড় মাস পরও তার কোন সন্ধান মিলেনি। উদ্বিগ্নের সাথে দিন কাটাচ্ছে তার পরিবার পরিজন।
জানা যায়, গত ১ জুলাই কটিয়াদী ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে গোল কাঠ ক্রয়ের জন্য পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট বাজারে যায়। কিন্তু ঐ দিন ব্যবসায়ী আবুল কালাম বাড়ি ফিরে না আসলে তার ব্যবহূত মোবাইল ফোন নং ০১৭৯৮১৮৯৮৮১ তে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়। তার সন্ধানে আশেপাশের এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৮ জুলাই আবুল কালামের স্ত্রী জাহানারা কটিয়াদী থানায় একটি জিডি করেন। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও এ পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি।
