বগুড়ার শেরপুরে পুত্রবধূকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করায় শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার পুলিশ শাশুড়ি চায়না আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
জানা যায়, উপজেলার আন্দিকুমড়া গ্রামের মো. কালাম তার শ্বশুরবাড়ি থেকে দাবিকৃত যৌতুকের একলাখ টাকা না পেয়ে স্ত্রী রুমা আক্তারকে প্রায়ই নির্যাতন করতো। নির্যাতনে গ্রেফতারকৃতসহ রুমার ভাসুর মো. আলামিন সহযোগিতা করতো। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রুমা আক্তারের স্বামী ও ভাসুর। এ ঘটনায় রুমার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
