কেন্দুয়ায় অপহূত কলেজ ছাত্রী উদ্ধার হয়নি

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৫
নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের অপহূত এক ছাত্রীকে গত কয়েকদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহূত ওই ছাত্রীর বাড়ি উপজেলার নওপাড়া গ্রামে। এ ঘটনায় ছাত্রীর বড়ভাই বাদী হয়ে গত বৃহস্পতিবার শফিকুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে বখাটে শফিকুল ইসলাম ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ৯ আগস্ট সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে দুর্গাপুর নামক স্থান থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় শফিকুল ইসলাম ও তার সহযোগীরা। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার (ওসি) অভিরঞ্জন জানান, অপহূত কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।